ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-২০ ১৮:২০:৫৭
নকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধিঃ



শেরপুরের নকলায় প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই রবিবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নকলা পৌরসভার সহযেগিতায় উপজেলা প্রশাসন এসবের আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শেরপুরের পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম।


আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা মনসুর আলী, স্থানীয় চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মনিরুল ইসলাম, খইড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম হোসেন, বাছুরআগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিয়া আফরিন, খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী সোবহান, চরঅষ্টধর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মারিয়া জান্নাত মাহী ও নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃষ্টি রাণী রবি দাস প্রমুখ। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম।



আলোচনা সভা শেষে উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণে ২০৩ জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে সনদ ও উপহার সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ। আয়োজন করা হয় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। এই সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, নকলা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান আজাদসহ কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি, সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবক এবং স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ