বানারীপাড়ায় হাকিম শরীফের মৃত্যুতে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের শোক
বানারীপাড়ায় হাকিম শরীফের মৃত্যুতে ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফের শোক
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো:
বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য, মলুহার কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ খলিলুর রহমান শাহাদাতের পিতা ব্যবসায়ী মোঃ হাকিম শরীফ (৭৫) লেবুখালী সিএমএইচ হাসপাতালে ব্রেন স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধিন অবস্থায় শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে. ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও চার মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। রোববার সকাল সাড়ে ৮টায় জানাজা শেষে পূর্ব সৈয়দকাঠী গ্রামের পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুতে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজ গভর্নিং বডির সভাপতি ব্যারিষ্টার সৈয়দ সাইফুল হক সাইফসহ গর্ভনিংবডির সকল সদস্য, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স