ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরার দেবহাটায় উইনকেরেক্স ও ফেন্সিডেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-১৮ ১৩:২৪:১৮
সাতক্ষীরার দেবহাটায় উইনকেরেক্স ও ফেন্সিডেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ও ০৪ বোতল ফেন্সিডেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা
নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল উইনকেরেক্স ০৪ বোতল ফেন্সিডেলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স নীতিতে* অটল থেকে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল অদ্য ১৮ ই জুলাই ২০২৬ তারিখ, রাত ০৩:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন নওপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদক ১৮৯ (একশত উননব্বই)) বোতল উইনকেরেক্স ও ০৪ (চার) বোতল ফেন্সসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।


গ্রেফতারকৃত আসামি হলেন বেজোরআটি নিবাসী মোঃ রুহুল গাজীর ছেলে মোঃ আমিনুর রহমান (৪১)। উপরোল্লিখিত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।


পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জনাব জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ, কোম্পানি কমান্ডার, সিপিসি-১, সাতক্ষীরা জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ