বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি
বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে ছয় কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সদর কোম্পানি *মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতিতে* অটল থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ১৩ই জুলাই ২০২৬ তারিখ, বিকেল ১৭:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ০৬ (ছয়) কেজি গাঁজাসহ আসামি *১। ছাইম মাঝি (২০), পিতা: ছোরাফ মাঝি,* সাং: জুসখোসা, থানা ও জেলা: পিরোজপুর, এবং *২। তুহিন হাওলাদার (১৮), পিতা: শাহজামাল হাওলাদার* সাং: জিওধারা বাজার, থানা: মোড়েলগঞ্জ, জেলা: বাগেরহাটকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাগেরহাট জেলার ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স