ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০১ ২৩:৫০:৪০
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
মোঃ অপু খান চৌধুরী।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও তিনটি জিআর (সাধারণ রেজিস্টার) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার (১ জুলাই) উপজেলার দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
  • পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মো. সোহেল ব্রাহ্মণপাড়া উপজেলার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত আলী আশ্রাফের ছেলে। তার বিরুদ্ধে আদালতের একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ ছিল। দীর্ঘদিন ধরে সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। সাজা ছাড়াও তার বিরুদ্ধে আরও ৩টি জিআর মামলার ওয়ারেন্ট (গ্রেপ্তারি পরোয়ানা) জারি ছিল। আজ গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার এএসআই সাইফুল, কনস্টেবল আমান এবং কনস্টেবল নূর মোহাম্মদের সমন্বয়ে গঠিত পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি সোহেল দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে সাজা ও একাধিক ওয়ারেন্ট রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমাদের টিম তাকে গ্রেপ্তার করেছে। এলাকায় অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
  •  
  •  
  • পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ