ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জমির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি জলিলকে গ্রেফতার করেছে র‌্যাব।*

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৯ ১৮:৪২:২৬
গাইবান্ধায় জমির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি জলিলকে গ্রেফতার করেছে র‌্যাব।* গাইবান্ধায় জমির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি জলিলকে গ্রেফতার করেছে র‌্যাব।*
নিজস্ব প্রতিবেদক



গাইবান্ধায় জমির বিরোধে চাচাকে পিটিয়ে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি জলিলকে গ্রেফতার করেছে র‌্যাব। বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


হত্যার মতো মারাত্মক সামাজিক অপরাধের ক্ষেত্রে র‍্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। ২। গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৈতৃক জমির বিরোধের জেরে কফিল উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোঃ আব্দুল জলিলকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল ২৮ জুন (রবিবার) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আব্দুল জলিল গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার উত্তর হরিপুর মধ্যপাড়া গ্রামের মোঃ ছামছুল হকের ছেলে এবং হরিরামপুর ইউনিয়নের বর্তমান ৭ নম্বর ওয়ার্ড সদস্য। নিহত কফিল উদ্দিন আসামি জলিলের চাচা । ৪। মামলার এজাহার ও তদন্ত সূত্রে জানা যায়, নিহত কফিল উদ্দিনের পৈতৃক ৬৬ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে তার শরিকদের সঙ্গে বিরোধ চলছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে নিষ্পত্তির চেষ্টা হলেও তা সফল হয়নি। পরে ওই জমি স্থানীয় কৃষক আতাউর রহমানকে বর্গা চাষের জন্য দেন কফিল উদ্দিন।


গত ২৮ এপ্রিল সকালে আতাউর রহমান জমিতে ধান কাটতে গেলে অভিযুক্তরা তাকে বাধা দেন। এ সময় বাধার কারণ জানতে চাইলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। খবর পেয়ে কফিল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে আতাউর রহমানকে উদ্ধার করার চেষ্টা করলে প্রধান আসামি আব্দুল জলিলের নেতৃত্বে অভিযুক্তরা তাকে বেধড়ক মারধর করে। কফিল উদ্দিনের স্ত্রী জুলেখা বেগম স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় তাদের স্বজনদের ওপরও হামলার অভিযোগ রয়েছে।


একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করতে এগিয়ে এলে কফিল উদ্দিনকে ঘটনাস্থলেই মৃত অবস্থায় পাওয়া যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের পর নিহত কফিল উদ্দিনের স্ত্রী জুলেখা বেগম বাদী হয়ে গত ১ মে ২০২৬ তারিখে গোবিন্দগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১)। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, সিপিসি-৩, র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিএসসি, র‌্যাব-১, গাজীপুর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈরের পূর্ব মৌচাক কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামি মোঃ আব্দুল জলিলকে গ্রেফতার করতে সক্ষম হয়।


গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে এবং সমাজ থেকে হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ দমনে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ