কেন্দুয়ায় পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু
কেন্দুয়ায় পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পুকুরে গোসল করতে নেমে অনামিকা দাস (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অনামিকা দাস (১৩) দুর্গাপুর গ্রামের আবু চন্দ্র দাসের মেয়ে। সে কান্দাপাড়া সুরুজ আলী ভূঁইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পাড়ার অন্য শিশু-কিশোরীদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে অনামিকা। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে সঙ্গে থাকা অন্যরা খোঁজাখুঁজি শুরু করে।
পরে পুকুরের পানির নিচ থেকে তাকে উদ্ধার করে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স