চট্টগ্রামে পীর সৈয়দ সাহেব (রহ)-এর মাজারে শোহাদায়ে কারবালা মাহফিল
চট্টগ্রামে পীর সৈয়দ সাহেব (রহ)-এর মাজারে শোহাদায়ে কারবালা মাহফিল
নিজস্ব প্রতিবেদক
পবিত্র আহলে বাইতে রাসূল (সা.)-এর স্মরণে ‘শোহাদায়ে কারবালা মাহফিল’ আওলাদে গাউসুল আজম দস্তগীর, ‘মিরসরাই পীর’ হযরত সৈয়দ আবুল ওলা সৈয়দ সাহেব (রহ.)-এর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের সাহেবদীনগর গ্রামে আয়োজিত এ মাহফিল উপলক্ষে খতমে কোরআন, দরুদ শরিফ, জিকির, মিলাদ মাহফিল এবং দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সৈয়দ সাহেব (রহ.)-এর জ্যেষ্ঠ সন্তান সৈয়দ ফখরুদ্দিনের তত্ত্বাবধানে আয়োজিত এ মাহফিলে আলেম-ওলামা, হাফেজ, মাশায়েখ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। এ সময় সৈয়দ ফখরুদ্দিন বলেন, “পবিত্র কারবালার প্রান্তরে হযরত ইমাম হোসাইন (রা.), আহলে বাইতে রাসূল (সা.)-এর পবিত্র সদস্যবৃন্দ এবং তাঁর বিশ্বস্ত সাথীদের মহান আত্মত্যাগ কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদীর জন্য হেদায়াত, ইস্তিকামাত ও আত্মশুদ্ধির এক চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। কারবালার মহান ঘটনা মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের ওপর অটল থাকা, সবর, তাকওয়া, আত্মসংযম এবং আল্লাহভীতির শিক্ষা দেয়।
আহলে বাইতে আতহারের প্রতি মুহাব্বত ও শ্রদ্ধা এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ মুমিনের ঈমানকে সৌন্দর্যমণ্ডিত ও পরিপূর্ণ করে।
তাঁদের পবিত্র জীবনাদর্শ আমাদের দ্বীনের পথে দৃঢ়চিত্ত, অবিচল ও আত্মত্যাগী থেকে আল্লাহ ও তাঁর রাসূল (সা.)-এর সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণা জোগায়। পাশাপাশি যুগে যুগে আগমনকারী আউলিয়া কেরামগণ রাসূল (সা.) আদর্শ এবং এই কারবালার চেতনা অন্তরে ধারণ করে আল্লাহর নৈকট্যে মানুষকে আহ্বান করেছেন।”
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স