ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বদরগঞ্জে ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৯ ১৫:৫৭:৫৬
বদরগঞ্জে ২৪ ঘন্টায়  ছয়জনের মৃত্যু। বদরগঞ্জে ২৪ ঘন্টায় ছয়জনের মৃত্যু।
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর



রংপুরে বদরগঞ্জে গত ২৪ঘন্টায় পৃথক স্হান থেকে ছয় জনের মৃত্যু খবর পাওয়া গেছে।রবিবার উপজেলার রামনাথপুর ইউনিয়ন উত্তর মোকসেদপুর ধাপপাড়া মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নাঈম ইসলাম(১৫)নামে নবম শ্রেণির শিক্ষার্থী মৃত্যু হয়।নাঈম পিতার নাম আব্দুল হান্নান।এছাড়াও দামোদরপুর ইউনিয়ন গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে ঘরের ছাদের বাঁশের সঙ্গে ফাঁস দিয়ে হৃদয়বাবু(২৯) এক যুবকের মৃত্যু হয়েছে।ঐ দিনে কুতুবপুর নাটারাম নয়াপাড়া গ্রামে স্বামীর বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে পারভীন(১৯) নামে এক গৃহবুধু মৃত্যু হয়েছে। সোমবার ২৯ জুন রাধানগর দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে ব্রজপাতে ফেরদৌস আলী(২০) মৃত্যু হয়েছে।


সে বৃষ্টির সময় একটি চালা ঘরের নিচে বসে মুঠোফোন টিপছিলেন।পৌর শহরের শাহা পুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে নিলয়(১৭) নামে এক কিশোরের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। অন্যদিকে বিষ্ণুপুরের পশ্চিম খাগড়াবন্দ গ্রামে জমিতে গরু নিয়ে যাওয়ার সময় জাহিদুল ইসলাম(৫০) একজনের মৃত্যু হয়।জাহিদুল তিন সন্তানের জনক ছিলেন।ঘটনাস্হলে পুলিশ ও পরিবার মৃত্যুর কারন জানতে পারেনি।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, তিনজনের লাশ পরিবার অভিযোগ না থাকায় দাফনের অনুমতি দেওয়া হয়েছে।বাকি তিনজনে লাশ মধ্যে দুজন লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর একজন পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ