ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৯ ১৫:২৪:২৫
ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মো. হারুন-উর-রশীদ, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু, ইউপি চেয়ারম্যানসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।


বিশেষভাবে বিভিন্ন এলাকায় অসুস্থ গরু জবাইয়ের অভিযোগ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, উপজেলার কোথাও অসুস্থ গরু জবাইয়ের ঘটনা ঘটলে দ্রুত প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হবে। এ ধরনের অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেবে বলে সভায় জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ