ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৪ ২৩:৫৭:৫২
সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড সিরাজদিখানে গাঁজা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
নাদিম হায়দার স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাঁজা সেবনের দায়ে আলআমিন (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার ইছাপুরা ইউনিয়নের পশ্চিম রাজদিয়া এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আলআমিন ওই ইউনিয়নের পশ্চিম রাজদিয়া দেওয়ানবাড়ি এলাকার বাসিন্দা। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পশ্চিম রাজদিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় গাঁজা সেবনরত অবস্থায় আলআমিনকে হাতেনাতে আটক করেন দায়িত্বপ্রাপ্ত এসআই (সাব-ইন্সপেক্টর)। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদিখান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের রায় কার্যকরের লক্ষ্যে সাজাপ্রাপ্ত আলআমিনকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ