ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৪ ১৪:৩০:৫৭
কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত কাউখালীতে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, চেক ও ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠিত
কাউখালী প্রতিনিধি:


বাল্য বিবাহকে না বলি, সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। করলে সঞ্চয় ২০০ টাকা, সরকার দিবে ৪০০ টাকা এই প্রতিপাদকে সামনে রেখে পিরোজপুরের কাউখালীতে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প

(আইআরইএসপিপিডব্লিউ)-এর ২য় পর্যায়ের আওতায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ, প্রশিক্ষণ সামগ্রী, চেক বিতরণ এবং ফলজ গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), কাউখালী উপজেলা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সতেন্দ্র নাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন হাওলাদার। এ সময় বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ জিনারুল ইসলাম। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কিশোরীদের বাল্যবিবাহ, স্বাস্থ্য সচেতনতা, শিক্ষা এবং আত্মনির্ভরশীলতা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

পাশাপাশি প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সামগ্রী, চেক এবং ফলজ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। কিশোরীদের শিক্ষার পাশাপাশি সচেতন করে গড়ে তুলতে হবে। সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও কিশোরীদের উন্নয়নে কাজ করছে। এ ধরনের প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং ভবিষ্যতে সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করবে। বিশেষ অতিথি উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া বলেন, "আইআরইএসপিপিডব্লিউ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে দরিদ্র ও পিছিয়ে পড়া পরিবারের নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করা। সঞ্চয়ের অভ্যাস, শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার সুযোগ পাবে।


বাল্যবিবাহ প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধিতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেঅনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিআরডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ