ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে দলিল লিখকের ১০ লাখ টাকাসহ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৩ ২২:৪১:৪২
বোয়ালখালীতে দলিল লিখকের ১০ লাখ টাকাসহ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার থানায় অভিযোগ বোয়ালখালীতে দলিল লিখকের ১০ লাখ টাকাসহ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার থানায় অভিযোগ
এম মনির চৌধুরী রানা


বোয়ালখালীতে খোরশেদ আলম নামের এক দলিল লেখককে মারধর করে ১০ লক্ষ টাকা ও জায়গা সম্পত্তির ৬টি দলিল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলার পশ্চিম শাকপুরা মনার বাপের টেকের এ ঘটনা ঘটে।


উপজেলার পশ্চিম শাকপুরা ১নং ওয়ার্ডের নুরুল আলম ড্রাইভার বাড়ীর দলিল লিখক খোরশেদ আলম কর্তৃক বোয়ালখালী থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্র জানা গেছে, সকাল ১১টা নাগাদ নিজের মোটরসাইকেল যোগে উপজেলা সদরে যাওয়ার উদ্দেশ্য বের হলে মনার বাপের টেকের মফজল হুজুরের বাড়ী-ঘাটা এলাকা দিয়ে যাওয়ার পথে ১ নং ওয়ার্ডের সিরাজ বাপের বাড়ীর রফিক আহমদের ছেলে জামাল উদ্দিন গং মোটরসাইকেলের পিছনে বসা খোরশেদ আলমের সহকারী এরফানুল হক লিটনকে অতর্কিত হামলা করে । এসময় তারা লোহার রড দিয়ে আঘাত করতে থাকলো গাড়ি থেকে নামলে খোরশদ কেও কিল ঘুষি ও লোহার রড দিয়ে আঘাত করে।


অভিযোগকারী খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, জামাল উদ্দিন এর নেতৃত্বে আমার পথ আটকিয়ে আমাকে ও আমার সহকারিকে মোটরসাইকেল থাকা অবস্থায় লোহার রড দিয়ে আঘাত করে আহত করে রেজিস্টারির জন্য আমার কাছে থাকা জায়গার ৬টি মূল দলিল ও ১০ লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে যায়।

ব্যাপারে বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল রহমান সাংবাদিকদের জানান- এ ঘটনায় খোরশেদ আলম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে,তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ