কারামুক্তির পর বাউফল ছাত্রদল সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাবেক এমপি শহিদুল আলম
কারামুক্তির পর বাউফল ছাত্রদল সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাবেক এমপি শহিদুল আলম
মোঃ ইমরান হোসাইন বাউফল পটুয়াখালী প্রতিনিধি,
, ২৩ জুন ২০২৬ পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে গত সোমবার (২২ জুন ২০২৬) আটক করা হয়। তার মুক্তির দাবিতে মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন। একই দিন দুপুরে আদালত তাকে জামিন মঞ্জুর করলে বিকেলে কারামুক্ত হন তিনি।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোলাবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভের কয়েক ঘণ্টা পর মঙ্গলবার দুপুর ২টার দিকে আদালত আব্দুল্লাহ আল ফাহাদের জামিন আবেদন মঞ্জুর করেন। জামিনে মুক্তি লাভের খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। কারামুক্তির পর আব্দুল্লাহ আল ফাহাদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান সাবেক সংসদ সদস্য শহিদুল আলম।
এ সময় বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, আইনি লড়াইয়ের মাধ্যমে ফাহাদের মুক্তি সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
অপরদিকে আব্দুল্লাহ আল ফাহাদ তার মুক্তির জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ঘটনায় বাউফলের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স