ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমানে বাণিজ্য ঘাটতি ২৪ হাজার ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৩ ২০:২২:৩২
বর্তমানে বাণিজ্য ঘাটতি ২৪ হাজার ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার বর্তমানে বাণিজ্য ঘাটতি ২৪ হাজার ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার

 
নিজস্ব প্রতিবেদক

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি (২০২৪–২০২৫ অর্থবছর) ২৪ হাজার ১৬৮ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। এ সময় রপ্তানি আয় হয়েছে ৫৫ হাজার ১৯১ দশমিক ২৪ মিলিয়ন মার্কিন ডলার ও রপ্তানি ব্যয় হয়েছে ৭৯ হাজার ৩৫৯ দশমিক ২৪ মিলিয়ন ডলার।

 
মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে জামালপুর-৩ আসনের মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজউদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে দিনের কর্মসূচি অনুযায়ী প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ