কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩
কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩
নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে ৬০৩ বোতল এস্কাফ ও ৮.৫ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৩ 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। র্যাব-১৩, রংপুর এর দায়িত্বপূর্ণ এলাকা মাদকমুক্ত করতে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সাথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ২৩/০৬/২০২৬ তারিখ সকাল ০৭.০০ ঘটিকার সময় সদর কোম্পানী, র্যাব-১৩, রংপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন বালারহাট বাজার গ্রামের আকবর আলী (৫৮), পিতা-মৃত শুকারু মামুদ এর নিজ বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার শয়নকক্ষের ভেতরে থাকা বাঁশের তৈরি ধান রাখার মাচার উপরে থাকা চারটি বস্তায় রক্ষিত ৬০৩ বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য এস্কাফ এবং দুইটি পোটলায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮.৫ কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী মোঃ আকবর আলী (৫৮), পিতা-মৃত শুকারু মামুদ, সাং-কুরুষা ফেরুষা, ইউপি- নাওডাঙ্গা, থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয় ।
পরবর্তী কার্যক্রমের জন্য আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স