ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৩ ১১:৫৪:৫১
রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল রাজধানীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিভিন্ন জোনথানার উদ্যোগে মঙ্গলবার (২৩ জুন) রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে যাত্রাবাড়ীতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার হাজার-হাজার লোকজন অংশগ্রহণ করেন।

মিছিলটি যাত্রাবাড়ী টনি টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে শহীদ ফারুক সড়ক সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণকারীরা ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাজপথে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

দেশের জনগণের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে জামায়াতে ইসলামী অতীতের মতো রাজপথে শক্ত ভূমিকা বজায় রাখবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী ৫ আগস্ট পরবর্তী বারবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। কিন্তু এদেশের জনগণের রক্তচোষা আওয়ামী লীগকে সেই সুযোগ আর দেওয়া হবে না।

ফ্যাসিস্ট আওয়ামী লীগকে রুঁখে দিতে জনগণ ঐক্যবদ্ধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গণহত্যার বিচারের মুখোমুখী হওয়া ব্যতিত আওয়ামী লীগের জন্য বিকল্প কোনো পথ খোলা নেই। অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধানমন্ডি জোনের উদ্যোগে ফ্যাসিবাদ বিরোধী এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-৩২ নম্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানায়।
মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেনীপেশার কয়েক হাজার লোকজন অংশগ্রহন করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ