ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২৩ ০৯:৪৫:৫৯
মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক মেহেন্দিগঞ্জে মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা, বড় ভাই পলাতক
মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নে জমির বিরোধের জের ধরে আপন ছোট ভাইকে মসজিদের ভেতর নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। রোববার (২১ জুন) আসরের নামাজের সময় এই লোমহর্ষক হত্যাকাণ্ডটি ঘটে। নিহত নজরুল সরদার (৪০) আন্ধারমানিক ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা।


ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই হারুন সরদার পলাতক রয়েছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে দুই ভাই হারুন সরদার ও নজরুল সরদারের মধ্যে বিরোধ চলছিল। আজ রোববার আসরের নামাজের সময় নজরুল সরদার স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করছিলেন। এ সময় বড় ভাই হারুন সরদার ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে মসজিদের ভেতরে প্রবেশ করেন এবং সেজদারত/নামাজরত নজরুলের ওপর হামলা চালান।

তিনি নজরুলকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই এলাকাবাসী মসজিদের ভেতরে নজরুলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। মসজিদের মতো পবিত্র স্থানে এমন বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। একই সাথে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।জমির বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত হারুন সরদারকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ