কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গ্রেফতার
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গ্রেফতার
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) দিবাগত রাতে কুড়িগ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মোঃ আবুল কালাম আজাদ কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হরিশ্বর কালোয়া গ্রামের বাসিন্দা।
রাজনীতির পাশাপাশি তিনি স্থানীয় একটি এমপিওভুক্ত বেসরকারি স্কুলে শিক্ষকতা করেন। বিগত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি লোকচক্ষুর আড়ালে থেকে জীবনযাপন করছিলেন। কুড়িগ্রাম জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন জানান, শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে মোঃ আবুল কালাম আজাদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম সদর থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার গ্রেফতার দেখানো হয়েছে। আজ রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স