ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২২ ১৬:৩৪:৫৮
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি :

সৌরভ আহমেদ সাগর নজরুল বিশ্ববিদ্যালয়েResearch Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত (নজরুল বিশ্ববিদ্যালয়, ত্রিশাল): জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকগণের অংশগ্রহণে ‘Research Methodology in Arts & Humanities: Methods & Practice’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে| ২২ জুন ২০২৬ তারিখ সোমবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়|
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন| প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘জানার যেমন কোন শেষ নেই, তেমনি শেখারও কোন বয়স নেই| শিক্ষকগণ নতুন নতুন জ্ঞান অর্জন করে তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন|

প্রকৃতপক্ষে প্রত্যেক শিক্ষকই একেকজন রিসোর্স পার্সন| তবে জানার মধ্যেও যদি সামান্য শূন্যতা বা ত্রুটি থাকে তা রিসোর্স পার্সনের আলোচনার মধ্য দিয়ে দূর হয়| রিসোর্স পার্সনের সাথে শেয়ারিং-এর মাধ্যমে কিছু না কিছু নতুন জ্ঞান অর্জিত হয়| আশা করি এই প্রশিক্ষণ কর্মসূচিতে অর্জিত জ্ঞান আপনাদের প্রাতিষ্ঠানিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|’

তিনি আরও বলেন, ‘পূর্বের বিদ্যমান তথ্য দিয়েই প্রবন্ধ লিখলে হবে না, নতুন নতুন তথ্য সংযুক্ত করতে হবে| তবে কোনভাবেই অন্যের তথ্য নিজের বলে চালিয়ে দেওয়া যাবে না| আপনাদের মৌলিক কাজ করতে হবে|’ এধরণের প্রশিক্ষণ কর্মসূচি আরও ঘন ঘন আয়োজনের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে মাননীয় উপাচার্য তাঁর বক্তব্য শেষ করেন|

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা| রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের প্রফেসর ড. এ. আর. এম. মোস্তাফিজুর রহমান| বিশ^বিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর মো. তানজিল হোসেন|

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম| এসময় অন্যান্যের মধ্যে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহাসহ কলা অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন|

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ