বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ ফকির গ্রেপ্তার
বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ্ ফকির গ্রেপ্তার
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাইশারী ইউনিয়নের দান্ডয়াট গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাইশারী ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম সম্পাদক মোঃ রাসেলের দায়েরকৃত বিষ্ফোরক ও ঘরপোড়া মামলার এজাহারনামীয় আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করে রোববার দুপুরে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রসঙ্গত, শ্রমিকদল নেতার দায়েরকৃত এ মামলার আসামী বরিশাল-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুল ইসলাম মনিসহ ৪৪০ জন নেতা-কর্মী।
বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান জানান, শ্রমিকদল নেতার মামলার আসামী আব্দুল্লাহ্ ফকিরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ###
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স