ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বিএনপি'র এক নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২২ ১৫:০৯:১১
কুড়িগ্রামে বিএনপি'র এক নেতাকে কুপিয়ে জখম কুড়িগ্রামে বিএনপি'র এক নেতাকে কুপিয়ে জখম
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:- কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় মোঃ সহিদুল ইসলাম নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শনিবার (২০ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিএনপি নেতা মোঃ সহিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বিএনপির যুগ্ম আহ্বায়ক। জানা গেছ, বিকেলে কুড়িগ্রাম জেলার সদর উপজেলার ত্রিমোহনী বাজার এলাকায় সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি মোঃ আব্দুল হামিদের গদি ঘরের সামন দিয়ে বেলগাছা ইউনিয়নে বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সহিদুল ইসলাম যাওয়ার সময় ওঁৎ পেতে থাকা কুড়িগ্রাম সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি মোঃ আব্দুল হামিদের ভাগিনা ও মোঃ মুকুল মিয়ার ছেলে রকিসহ (২৭) কয়েকজন যুবক মোঃ সহিদুল ইসলামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম জেলার সদর উপজেলার সাবেক যুবদল সভাপতি মোঃ আব্দুল হামিদের নেতৃত্বে রকিসহ কয়েকজন এলাকায় দীর্ঘদিন ধরে বিশৃঙ্খলা ও চাঁদাবাজি করে আসছিল। কয়েকদিন আগে কালির হাট বাজারের ব্যবসায়ী মোঃ মনো মিয়ার কাছে চাঁদা দাবি করে রকিসহ কয়েকজন। ব্যবসায়ী মোঃ মনো মিয়া বিষয়টি কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও বেলগাছ ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ মোঃ মাহবুবার রহমানকে জানায়। তিনি বিষয়টি প্রতিবাদ করলে মোঃ আব্দুল হামিদ গ্রুপ পূর্বপরিকল্পিতভাবে মোঃ মাহবুবার রহমানের ওপর হামলা চালায়। এ সময় তার ছোট ভাই মোঃ সহিদুল এগিয়ে আসলে তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। মোঃ সহিদুল ইসলাম বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়রা হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রকিসহ দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ