ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু


আপডেট সময় : ২০২৬-০৬-২২ ১৩:৫১:০৪
কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু কলমাকান্দায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাচ্চু খান (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) রাত ৮টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের বাহাত্তরকাহন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে অটোরিকশার ব্যাটারিতে চার্জ দিচ্ছিলেন বাচ্চু খান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা শৌভিক শ্রাবণ দত্ত বলেন, হাসপাতালে আনার আগেই বাচ্চু খান মারা যান। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল সরকার বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ