ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-৪ সংসদীয় এলাকায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান

ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা” গড়ে তোলা জামায়াতে ইসলামী লক্ষ্য - সৈয়দ জয়নুল আবেদীন এমপি

বিশেষ প্রতিনিধি
আপডেট সময় : ২০২৬-০৬-২২ ১২:২৬:৩২
ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা” গড়ে তোলা জামায়াতে ইসলামী লক্ষ্য - সৈয়দ জয়নুল আবেদীন এমপি ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা” গড়ে তোলা জামায়াতে ইসলামী লক্ষ্য - সৈয়দ জয়নুল আবেদীন এমপি

মৃধা সুলতান, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা-৪ সংসদীয় এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কদমতলী জোনের উদ্যোগে সোমবার (২২ জুন) সকালে বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।  


ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও কদমতলী জোনের সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে এবং মহানগরীর মজলিসে শুরা সদস্য ও শ্যামপুর জোনের সহকারী পরিচালক মো. মহিউদ্দিনের পরিচালনায় জুরাইন রেইল গেইট সংলগ্ন বিক্রমপুর প্লাজার সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমেদ খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, মাওলানা জাকির হোসাইন, মাওলানা জুনাইদ আহমেদ, মো: কবিরুল ইসলাম, আসাদুল্লাহ শেখ, আশরাফুল আলম সুমন, মো. ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।


অনুষ্ঠানে প্রধান অতিথি সৈয়দ জয়নুল আবেদীন এমপি বলেন, “ক্লিন ঢাকা-গ্রীন ঢাকা” গড়ে তোলা জামায়াতে ইসলামী লক্ষ্য। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামী প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীতে ১৫ দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, বৃক্ষ শুধু মাত্র একটি গাছ নয়। বরং এটি জীববৈচিত্র ও পরিবেশ রক্ষায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দূর্যোগের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে গাছ মূখ্য ভূমিকা পালন করে। তাই গাছ নিধন বা কর্তন না করে গাছ রোপণে সমাজের প্রতিটি মানুষকে গিয়ে আসতে হবে।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ