অস্ট্রেলিয়ায় অভিবাসনের প্রলোভনে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে ফরিদপুরে মামলা; র্যাব-১৩ এর অভিযানে ০২ জন রংপুর ও নীলফামারী থেকে গ্রেফতার
অস্ট্রেলিয়ায় অভিবাসনের প্রলোভনে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে ফরিদপুরে মামলা; র্যাব-১৩ এর অভিযানে ০২ জন রংপুর ও নীলফামারী থেকে গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়ায় অভিবাসনের প্রলোভনে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে ফরিদপুরে মামলা; র্যাব-১৩ এর অভিযানে ০২ জন রংপুর ও নীলফামারী থেকে গ্রেফতার 'বাংলাদেশ আমার অহংকার'- এই মূলমন্ত্রকে বুকে ধারন করে এলিট ফোর্স র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ, রাহাজানি, প্রতারণাসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এছাড়াও অনলাইন জুয়া ও অনলাইনে বিভিন্ন ধরণের প্রতারণা প্রতিরোধে র্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহসহ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বাদী মোঃ মাহামুদ হাসান (৩৮) এর দায়েরকৃত এজাহার থেকে জানা যায় যে, বাদী নিজেই ভিকটিম এবং ০১নং আসামি মোঃ মোশারফ হোসেন (৩৫) একজন অস্ট্রেলিয়া প্রবাসী। সেই সুবাদে ভিকটিম অস্ট্রেলিয়া যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে ০১ নং আসামির সাথে অনলাইন প্লাটফর্ম ফেসবুক মেসেঞ্জারে পরিচয় ও যোগাযোগ হয়। ০১ নং আসামি ভিকটিমকে অস্ট্রেলিয়া পাঠাতে পারবে বলে আশ্বস্ত করে বিভিন্ন ধরণের তথ্য প্রদানসহ কথা বার্তা বলে ভিকটিমের যাবতীয় কাগজপত্র পাসপোর্ট, এনআইডি কার্ড এর ছবি মেসেঞ্জার আইডিতে পাঠাতে বলে।
ভিকটিম সরল বিশ্বাসে পাসপোর্ট, এনআইডি কার্ড এর ছবিসহ বিকাশ নম্বর (পিন নম্বরসহ), জিমেইল একাউন্ট (পাসওয়ার্ড) সহ মেসেঞ্জার আইডিতে পাঠায়। ০১ নং আসামি মেডিকেল ও অন্যান্য খরচ বাবদ টাকা পাঠাতে বললে ভিকটিম বাংলাদেশে থাকা ০১ নং আসামির বড় ভাই ০২ নং আসামি মোঃ মশিউর রহমান (৩৭) ও স্ত্রী ০৩ নং আসামি মোসাঃ সানু বেগমের, ০৪ নং আসামি মোছাঃ ফাতেমা সুমাইয়া (৫২) ইং ৩১-১০-২০২৪ তারিখে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে চার কিস্তিতে সর্বমোট ১,২৭,৫০০/- টাকা পাঠান। ০১ নং আসামি ভিকটিমকে জানায় যে, ভিকটিমের একাউন্টে ২০,০০,০০০/- টাকা থাকতে হবে এবং ২০,০০,০০০/- টাকার ব্যাংক স্টেটমেন্টের ছবি ০১ নং আসামিকে পাঠাতে বলে। ভিকটিমের ব্যাংক একাউন্টে ২০,০০,০০০/- টাকা না থাকায় পরবর্তীতে জমি বিক্রি করে ইং ২৭-০৫-২০২৫ তারিখ ১২,০৬,০০০/- টাকা অগ্রণী ব্যাংক এবং ৩,০০,০০০/- টাকা প্রাইম ব্যাংক, নগরকান্দা শাখায় জমা করে ব্যাংক স্টেটমেন্টের ছবি পাঠান।
ইং ০৩-০৬-২০২৫ তারিখ ০১নং আসামি জানায় যে, অস্ট্রেলিয়া আসার পর মাসিক বেতন জমার করার জন্য অস্ট্রেলিয়াতে ভিকটিমের নামে একটি ব্যাংক হিসাব খুলতে হবে। সেজন্য ভিকটিমের ডানে, বামে ও সামনের চেহারার ছবি ও ভিডিও করে নেয়। ১ নং আসামি ভিকটিমকে ভুল তথ্য দিয়ে প্রতারণাপূর্বক ভিকটিমের ছবি, ভিডিও ও কাগজপত্র দিয়ে ভিকটিমের নামীয় অনলাইন ব্যাংক একাউন্ট খুলে। পরবর্তীতে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজসে একে অপরের সহায়তায় প্রতারণার মাধ্যমে অগ্রণী ব্যাংক ও প্রাইম ব্যাংক হতে ইং ০৪-০৬-২০২৫ তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে ইং ০৬-০৬-২০২৫ তারিখ দুপুর ১২.৩০ ঘটিাকা পর্যন্ত সর্বমোট ১৬,৩৭,৫০০/- টাকা হাতিয়ে নেয়। পরে ভিকটিম আসামিদের সাথে যোগাযোগ করতে চাইলে আসামিরা ভিকটিমের মোবাইল নম্বর ব্ল্যাক লিস্টে ফেলে রাখে।
ভিকটিম উক্ত ঘটনায় নিজে বাদী হয়ে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় আসামিদের বিরুদ্ধে ইং ২৪/০৭/২০২৫ তারিখ, ধারা-৪০৬/৪২০/৩৪ পেনাল কোড, ১৮৬০ মূলে একটি প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ করার মামলা দায়ের করেন। যার মামলা নং-১৮। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামি গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ১৮/০৬/২০২৬ তারিখ রাত ০৯.১০ ঘটিকার সময় নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানাধীন উত্তর সিঙেরগাড়ী (হাজীরহাট) বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি ০১। মোঃ ছেয়াদুল ইসলাম (৩৫), পিতা-আব্দুল ওহাব, সাং-উওর সিঙেরগাড়ী জুম্মাপাড়া, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। একই মামলায় অপর আরো একটি অভিযানে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ১৯/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন আলমগীরের বাজারস্থ জনৈক আঃ রাজ্জাক এর খাবার হোটেলে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় আসামি ০২। মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা- মোঃ আজিম উদ্দিন , সাং- বালাপাড়া, থানা-তারাগঞ্জ, জেলা- রংপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ধৃত আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স