ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যারিস্টার এম সালামকে অভিনন্দন জানালেন মিফতাহ্ সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২১ ০৯:৪২:৩১
ব্যারিস্টার এম সালামকে অভিনন্দন জানালেন মিফতাহ্ সিদ্দিকী ব্যারিস্টার এম সালামকে অভিনন্দন জানালেন মিফতাহ্ সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম সালাম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী। শনিবার সন্ধ্যায় এক শুভেচ্ছা বার্তায় মিফতাহ্ সিদ্দিকী বলেন, ব্যারিস্টার এম সালামের নেতৃত্ব, দক্ষতা ও দীর্ঘ রাজনৈতিক-সামাজিক অভিজ্ঞতা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, মানবিক সেবা, দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম সম্প্রসারণে তার নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নতুন মাত্রা লাভ করবে। মিফতাহ্ সিদ্দিকী ব্যারিস্টার এম সালামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সফলতা প্রত্যাশা করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ