ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দুয়া পৌর শহরে আর্জেন্টিনার ৪৫০ ফুট পতাকা নিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২১ ০০:৩৬:৪২
কেন্দুয়া পৌর শহরে আর্জেন্টিনার ৪৫০ ফুট পতাকা নিয়ে আনন্দ মিছিল কেন্দুয়া পৌর শহরে আর্জেন্টিনার ৪৫০ ফুট পতাকা নিয়ে আনন্দ মিছিল
দেলোয়ার হোসেন সরকার ( কেন্দুয়া, নেত্রকোণা) প্রতিনিধিঃ

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার পৌর শহরে ৪৫০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে আনন্দ মিছিল করেছেন । শুক্রবার জুম্মার নামাজের পর আর্জেন্টিনার সমর্থকরা খেলার মাঠে জড়ো হয়, পরে পৌর শহরের বিভিন্ন গলিতে কয়েক শতাধিক সমর্থক আর্জেন্টিনার জার্সি পরে এবং হাতে পতাকা ও ব্যানার নিয়ে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আনন্দ মিছিলে থাকা সমর্থকেরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। ঢাক-ঢোল ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে আর্জেন্টিনার সমর্থকেরা আনন্দ মিছিলে অংশ নেন।

তাদের স্লোগান, গান ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পৌর শহরের বিভিন্ন সড়ক। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ভালোবাসা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটাতে সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আনন্দ মিছিলে অংশ নেওয়া একাধিক সমর্থক বলেন, ফুটবল আমাদের আবেগের জায়গা। আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই আমরা এই আয়োজন করেছি।

ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে। এ ধরনের আয়োজন আগামী প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ