ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২০ ২২:৩১:২৪
গৌরনদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার গৌরনদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো :

বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগি সংগঠন যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দিবাগত গভীর রাতে পৌরসভার কাসেমাবাদ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত লিয়াকত হাওলাদার (৫০) পৌরসভা ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি এবং কাসেমাবাদ গ্রামের মৃত ছত্তার হাওলাদারের ছেলে। গ্রেপ্তারকৃতর স্বজনরা অভিযোগ করেন, কোন মামলা ছাড়াই হয়রানীর উদ্দেশ্যে তাকে (লিয়াকত) গ্রেপ্তার করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, গ্রেপ্তারকৃতকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ