ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মতবিনিময় সভায় হামলার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ হামলা করে জামায়াতের অগ্রযাত্রা রোধ করা যাবে না-নাসির উদ্দীন।

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২০ ২০:৩৮:২০
মতবিনিময় সভায় হামলার প্রতিবাদে মিরপুরে  জামায়াতের বিক্ষোভ হামলা করে জামায়াতের অগ্রযাত্রা রোধ করা যাবে না-নাসির উদ্দীন। মতবিনিময় সভায় হামলার প্রতিবাদে মিরপুরে জামায়াতের বিক্ষোভ হামলা করে জামায়াতের অগ্রযাত্রা রোধ করা যাবে না-নাসির উদ্দীন।
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্যঢাকা-১৬ (পল্লবী)অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো.নাসির উদ্দিন বলেছেন। রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতিকে পদদলিত করে বিএনপির সন্ত্রাসীরা জামায়াতের ওপর হামলা চালিয়ে রাজনৈতিক ময়দানকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে।

হামলা ক্ষমতাসীনদের রাজনৈতিকআদর্শিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। তিনি ঢাকা-১৬ আসনের বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আসার আহবান জানান। অন্যথায় জনগণ আগামী দিনে তাদের প্রত্যাখান করবে। তিনি আজ রাজধানীতে ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের মতবিনিময় সভায় বাধা ও জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এক বিক্ষোভ পূর্ব সমাবেশে এসব কথা বলেন।

রূপনগর থানা আমীর আবু হানিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, পল্লবী দক্ষিণ থানা আমীর আশরাফুল আলম,পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমীর রইসুল ইসলাম পবন ও ইঞ্জিনিয়ার মিজানুর রহমান প্রমূখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি রূপনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিরপুর-১১ এলাকায় গিয়ে শেষ হয়। নাসির উদ্দীন বলেন, ‘হামলা ও ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতের কোনো কর্মীকে নিষ্ক্রিয় করা যাবে না।

কাউন্সিলর প্রার্থীকে হত্যার ষড়যন্ত্র করেও জামায়াতকে থামানো সম্ভব নয়’। তিনি দৃঢ়তার সাথেই বলেন, ‘জামায়াত ছাড় দিতে পারে, কিন্তু ন্যায়ের প্রশ্নে পিছিয়ে যায় না। তিনি ক্ষমতাসীন সন্ত্রাস ও উস্কানীর রাজনীতি বন্ধ করে আইন ও সাংবিধানিক রাজনীতিকে ফিরে আসার আহবান জানান। অন্যথায় জনগণ ঘরে বসে তামাশা দেখবে না। সভাপতির বক্তব্যে আবু হানিফ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে’।

তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে দিয়ে বলেন, ‘আমরা ধৈর্য ধারণ করতে জানি, আবার অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতেও জানি। তাই ধৈর্যকে দুর্বলতা মনে করবেন না’। বার্তা প্রেরক- আতাউর রহমান সরকার প্রচার-মিডিয়া সম্পাদক ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ