ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতির অভিযোগে মামলা; র‍্যাবের অভিযানে প্রধান অভিযুক্ত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-২০ ১৮:০৬:৫৪
লালমনিরহাটের  কালীগঞ্জে ডাকাতির অভিযোগে মামলা; র‍্যাবের অভিযানে প্রধান অভিযুক্ত গ্রেফতার লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতির অভিযোগে মামলা; র‍্যাবের অভিযানে প্রধান অভিযুক্ত গ্রেফতার।*
নিজস্ব প্রতিবেদক

*লালমনিরহাটের কালীগঞ্জে ডাকাতির অভিযোগে মামলা; র‍্যাবের অভিযানে প্রধান অভিযুক্ত গ্রেফতার।* র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

বাদী মোঃ রবিউল ইসলাম (৩০) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় যে, বাদী একজন গরু ব্যবসায়ী। তিনি গত ২০/০২/২০২৬ তারিখ স্থানীয় চাপারহাটে ০৩ টি গরু ৩,০৪,০০০/- (তিন লক্ষ চার হাজার) টাকায় বিক্রি করে তার সঙ্গীয় অপর ভিকটিম মোঃ মিষ্টার আলীকে নিয়ে বাড়ি ফেরার পথে ধৃত আসামি ও তার সহযোগীরা মোটরসাইকেল যোগে বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে ভিকটিমদের পথরোধ করে এবং আসামিদের মুরগির খামারে জোর পূর্বক নিয়ে যায়। আসামিরা তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র ও কালো রংয়ের পিস্তল বের করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ভিকটিমের কলার ধরে গরু বিক্রির টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং নগদ ও বিকাশ হতে সর্বমোট ৮,২৪,১০৭/- (আট লক্ষ চব্বিশ হাজার এক শত সাত) টাকা বিভিন্ন মোবাইলে ট্রানজেকশন করে ভিকটিমদের মাফলার দিয়ে চোখ ও দড়ি দিয়ে দুইহাত পিছনে বেঁধে মারপিট ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

পরবর্তীতে ভিকটিমদের পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় রাতভর খোঁজাখুঁজির এক পর্যায়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে চিকিৎসা নেন। উক্ত ঘটনায় ভিকটিম মোঃ রবিউল ইসলাম বাদী হয়ে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানায় আসামিদের বিরুদ্ধে গত ০৩/০৪/২০২৬ তারিখ ধারা-৩৯৫/৩৪ পেনাল কোডে একটি ডাকাতি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৩/৭৮।

উক্ত ঘটনায় জড়িত আসামিদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামি গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানী, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল ১৯/০৬/২০২৬ তারিখ সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন ০৩ নং তুষভান্ডার ইউনিয়নের ০২ নং ওয়ার্ডের কাশীরাম মনিহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি ০১। মোঃ মোমছেদুল খান বুলবুল (৩৫), পিতা-মোঃ বেলাল মেম্বার, সাং- উত্তর মুরারত থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাট’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও এই ধরণের প্রতিটি ডাকাতি, অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে। মূলকপি স্বাক্ষরিত.... বিপ্লব কুমার গোস্বামী অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ