ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে : ব্যরিষ্টার শামীম

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৯ ২২:০৬:৪৫
​অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে : ব্যরিষ্টার শামীম ​অনিয়মের নির্বাচন করলে সরকার মুখ থুবড়ে পড়বে : ব্যরিষ্টার শামীম

রাহাদ সসুমন,বরিশাল প্রতিবেদক :

জাতীয় পার্টির মহাসচিব ব্যরিষ্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সরকার যদি প্রথম বছরেই অনিয়ম ও দুর্নীতি মূলক নির্বাচন করে তাহলে মুখ থুবড়ে পড়বে।

স্থানীয় নির্বাচনে কোনধরনের কারচুপির চেষ্টা করা হলে এ সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারবে না।

মঙ্গলবার বিকেলে বরিশালের একটি কনভেনশন হলে জাতীয় পার্টির আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট গ্রহণ করতে পারবেনা। এমন পরিস্থিতি হলে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি সিদ্ধান্তর বিষয়ে রয়েছে। সরকার যদি দুর্নীতি রুখতে না পারে তাহলে তেলের দামও কমাতে পারবে না। এতে দেশের মানুষ স্বস্তিতে থাকবেনা বরং ধ্বংসের দিকে ধাবিত হবে। 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় জাতীয় পার্টির আহবায়ক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস।

অনুষ্ঠিত সভায় জাতীয় পার্টির বরিশাল জেলা, মহানগর ও বিভাগের অন্যান্য জেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ