ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​রাণীশংকৈলে ইটভাটার গ্যাসে কৃষকের ক্ষতি-তদন্তে সত্যতা মিললেও ইউএনও'র নীরবতা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৯ ১৯:২৭:২০
​রাণীশংকৈলে ইটভাটার গ্যাসে কৃষকের ক্ষতি-তদন্তে সত্যতা মিললেও ইউএনও'র নীরবতা ​রাণীশংকৈলে ইটভাটার গ্যাসে কৃষকের ক্ষতি-তদন্তে সত্যতা মিললেও ইউএনও'র নীরবতা

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে একটি ইটভাটার বিষাক্ত গ্যাসের কারণে ব্যাপক পরিবেশ বিপর্যয় ও ফসলের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। উপজেলার শিমুল বাড়ী এলাকার লিয়াকত হোসেনের মালিকানাধীন লিপা ইটভাটা থেকে নির্গত বিষাক্ত গ্যাসে প্রায় ৫ একর জমির আমবাগান এবং ১০ একর জমির খাদ্যশস্যের মারাত্মক ক্ষতি হয়েছে। এতে চরম আর্থিক লোকসানের মুখে পড়েছেন স্থানীয় কৃষকরা।

​জানা গেছে, বাংলাগড় ইক্ষু সেন্টারের পাশে নিয়মবহির্ভূতভাবে স্থাপিত একটি ইটভাটার বিরুদ্ধে ২১ মে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। কৃষক সেকেন্দার আলী মাস্টারের অভিযোগে জানাযায়, ১মে ওই ইটভাটার বিষাক্ত গ্যাসে তাঁর নিজস্ব ১ একর ৬৯ শতক জমির আমবাগানসহ করলা, লাউ ও ভুট্টা ক্ষেত সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তাঁর বাগানে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়। এজন্য আমি ইউএনও ও কৃষি অফিস বরাবর অভিযোগ দাখিল করি। কৃষি অফিস বিষয়টি গুরুত্তসহকারে তদন্ত করে প্রতিবেদন দাখিল করলেও উপজেলা নির্বাহি কর্মকর্তা অজ্ঞাত কারণে বিষয়টি আমলে নেয়নি। পরবতীর্তে পরিবেশ অধিদপ্তরে শুনানি চলছে। এখন আমি আর্থিকভাবে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি, কিটনাশকের দোকানে ও ব্যাংকে ঋন পরিশোধ করতে পারছিনা।

​এপ্রসঙ্গে ভাটা মালিক লিয়াকত আলী বলেন,অনাখাঙ্খিত একটি ঘটনা, আমার ভাটার বিষাক্ত গ্যাসে ১৮ জনের ক্ষতি হয়েছে। কিন্তু সেকেন্দার আলী ক্ষতির চেয়ে বেশি টাকা দাবী করায় বিষয়টি সমাধান হয়নি।

উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, অভিযোগের প্রেক্ষিতে আমার দপ্তরে ৩সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করি। ঘটনার সত্যতা পাওয়া গেছে প্রতিবেদনে তা উল্লেখ্য রয়েছে।

এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা খাজিদা বেগমের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিফ করেনি এবং অফিসে গিয়েও তাকে পাওয়া যায়নি।
পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক তামিম হাসানের মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন,অভিযোগটি আমি পেয়েছি, গতকাল সরেজমিনে তদন্ত করা হয়েছে, বুধবার শুনানি অনুষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ