ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিচ্ছন্ন কেন্দুয়া গড়তে প্রশাসন ও বিএনপির উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০৬ ১৩:৪৪:৩৮
পরিচ্ছন্ন কেন্দুয়া গড়তে প্রশাসন ও বিএনপির উদ্যোগ পরিচ্ছন্ন কেন্দুয়া গড়তে প্রশাসন ও বিএনপির উদ্যোগ

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিএনপির যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৬ জুন) উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম।

এ সময় তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

অভিযানে বক্তব্য দেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া (মজনু), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা।

অভিযানের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে পৌরসভার বিভিন্ন সড়ক ও ড্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচি শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কেন্দুয়া গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ