ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৬-০২ ২২:৩২:১৭
কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে রানা মিয়া নামের ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ঐ ঘটনায় লাবন্য মিয়া (১২) নামের অপর এক শিশু আহত হয়। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারপাইকা গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রানা ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়া (১২) ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া (১৭) বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে তারা দু’জনই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়ার পথেই রানা মিয়ার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছে। নিহত রানার চাচাতো ভাই রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাকৃতিক কারণে মৃত্যু নিশ্চিতে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ