ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-৩০ ২০:২৩:৩২
হবিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ হবিগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০
‎ ‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।। ‎ ‎হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে লুডু খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‎ ‎শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার মুরাদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ‎ ‎স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, মুরাদপুর গ্রামের কবির মিয়া ও নুর মিয়ার সমর্থকদের মধ্যে লুডু খেলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগে একই বিষয়কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে একাধিকবার বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ‎ ‎সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। স্থানীয় লোকজন ও মুরব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ‎ ‎বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত আছে। ‎ ‎তিনি আর ওবলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ