ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৫ ১২:১০:১৯
পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭ পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৭
নিজস্ব প্রতিবেদক:
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত এক্সপ্রেসওয়ের ইসমাইলা এলাকায় যাত্রীবাহী একটি বাসকে দ্রুতগতির ভ্যান ধাক্কা দিলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম সামা টিভির বরাতে এ তথ্য জানা গেছে।

প্রাথমিকভাবে জানা যায়, যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা দেয়। উদ্ধারকর্মীদের ধারণা, ভ্যানচালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

মোটরওয়ে পুলিশের এক মুখপাত্র জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ এবং আহতদের চিকিৎসার জন্য মারদান মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসটি করাচি থেকে বুনারের দিকে যাচ্ছিল। অন্যদিকে ভ্যানটি রাওয়ালপিন্ডি থেকে দিরের উদ্দেশে রওনা হয়েছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে প্রাথমিক তদন্তে চালকের গাফিলতিকেই প্রধান কারণ হিসেবে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ