ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগ, বাহরাইনে ৯ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২৪ ১৯:৪২:১৪
আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগ, বাহরাইনে ৯ জনের কারাদণ্ড আইআরজিসির সঙ্গে সম্পর্কের অভিযোগ, বাহরাইনে ৯ জনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কের অভিযোগে ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই মামলায় আরো দুইজনকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দেশটির বিরুদ্ধে ‘শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড’ পরিচালনার উদ্দেশ্যে আইআরজিসির সঙ্গে সহযোগিতা করছিলেন।

প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনার তথ্য সংগ্রহে জড়িত ছিলেন। পাশাপাশি এসব কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ লেনদেন ও আর্থিক সহায়তা প্রদানের কাজেও তারা ভূমিকা রাখেন।


তবে অভিযুক্তদের পরিচয় বা তাদের বিরুদ্ধে পরিচালিত তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ।


উল্লেখ্য, বাহরাইন দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিতে হস্তক্ষেপের অভিযোগ করে আসছে। যদিও তেহরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ