ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবার আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ১৫:২৯:৩০
কুষ্টিয়ায় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবার আটক কুষ্টিয়ায় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবার আটক
 
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত অভিযানে ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে । পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের দণ্ড প্রদান করা হয়। 
 
বৃহস্পতিবার (২১ মে) কুষ্টিয়ার চৌড়হাস ও ত্রিমোহনী বারখাদা এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। 
 
 
 
আটককৃতরা হলেন—
কুষ্টিয়া তাজউদ্দীন আহমেদ (৩২), পিতা: মো. দাউদ হোসেন, গ্রাম: বারখাদা এবং মো. এনামুল হক (৫৭), পিতা: মো. আব্দুল কাদের, গ্রাম: চৌড়হাস, উভয়েই কুষ্টিয়া সদর উপজেলার বাসিন্দা।
 
অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ গ্রাম গাঁজা এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট, যা ঘটনাস্থলেই জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় (মামলা নং ১০৫৪/২৬ ও ১০৫৫/২৬)।
 
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন এবং আদালত আসামিদের বিরুদ্ধে তাৎক্ষণিক দণ্ডাদেশ প্রদান করেন।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদক নির্মূলে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও কঠোর ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।
 
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।
 
এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ