ঢাকা , রবিবার, ২১ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মাদ্রাসা শিক্ষকের পুত্রের একি কান্ড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২২ ০০:২৪:৫০
মাদ্রাসা শিক্ষকের পুত্রের একি কান্ড মাদ্রাসা শিক্ষকের পুত্রের একি কান্ড
 
 
 
রানা ইসলাম বদরগঞ্জ রংপুর 
 
রংপুরে বদরগঞ্জে ফিল্মী স্টাইলে বিবাহিত এক ছাত্রীকে রাস্তা থেকে অপহরণের অভিযোগ উঠেছে শাকিল শুভ নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও পুলিশ অপহৃত ছাত্রীকে উদ্ধার করতে পারেনি। অভিযুক্ত শাকিল শুভ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের ঘৃলই চৌধুরীপাড়া এলাজার আব্দুল আজিজের ছেলে। আজিজ কচুবাড়ি মাদ্রাসার শিক্ষকতা করেন। এ ঘটনায় ভুক্তভোগী  ছাত্রীর মা বাদী হয়ে থানায় তিনজনে নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।তারা হলেন, শাকিল শুভ, আবদুল আজিজ, শাহানাজ বেগম।
 
ভুক্তভোগী মায়ের লিখিত অভিযোগে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাকিল শুভ নামে এক যুবক প্রায় সময় আমার বিবাহিত মেয়েটিকে প্রাইভেট যাওয়া আসার সময় উত্ত্যক্ত করত এবং বিভিন্ন প্রলোভন দেখাতো। তাকে একাধিকবার বললে সে কোন কথা শুনত না। এমনকি শাকিল শুভ পিতা, মাদ্রাসা শিক্ষক আব্দুল আজিজকে বললেও তিনি তার ছেলেকে শাসন করতেনা। গত ১৪ মে আমার মেয়ে বাড়ি থেকে বদরগঞ্জ পৌরশহরে আম্বিয়ার মোড়ে প্রাইভেট পড়া উদ্দেশ্য বের হয়। সেখানে পথ রোধ করে শাকিল শুভ আমার মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তুলে নিয়ে যায়। পরে আমার মেয়ে প্রাইভেট পড়ে বাড়িতে না আসলে আমি খোঁজ নিয়ে জানতে পারি শাকিল আমার মেয়েকে রাস্তায় আটকিয়ে অপহরণ করে নিয়ে যায়। আমি বিষয়টি শাকিল শুভ বাসায় যেয়ে তার বাবা আজিজকে বললে তিনি ও তার স্ত্রী শাহনাজ আমাকে চুলের মুঠি ধরে মারধর করে বের করে দেয়। পরে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করি। কিন্তু পুলিশ ৭ দিন হলেও আমার বিবাহিত মেয়েকে এখনো উদ্ধার করতে পারিনি। 
 
 
আরিফুল নামে এক ব্যাক্তি জানান, মাদ্রাসা শিক্ষক আজিজের ছেলে একজন খারাপ প্রকৃত ছেলে। একজন বিবাহিত মেয়েকে কিভাবে জোরপূর্বক নিয়ে যায়। এ ঘটনায় সুস্থ বিচার চাই। 
 
 
নাম প্রকাশ না করার শর্তে, কচুবাড়ি এলাকায় কয়েকজন ব্যাক্তি বলেন, শাকিল শুভ একজন লম্পট স্বভাবের ছেলে।তার বাবা স্হানীয় কচুবাড়ি মাদ্রাসা শিক্ষক। শিক্ষক হয়েও তিনি ছেলেকে শাসন করতেননা। এজন্য সে বেপরোয়া ছিলেন।
 
 
স্হানীয় ইউপি সদস্য মেরাজ বলেন, বিষয়টি অত্যন্ত অমানবিক ঘটনা। মেয়েটি বিয়ে হয়েছে পাশের দলুয়া গ্রামের এক ব্যক্তি সঙ্গে। শাকিল শুভ মেয়েটি বিবাহিত জেনেও তাকে প্রায় সময় বিরক্ত করতো। তাকে পুলিশ আটক করলে সব সমস্যা সমাধানহবে। 
 
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন, মেয়েটিকে উদ্ধারের সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।
 
 

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ