ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অভিযোগে রিকশাচালককে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-২১ ১২:১৯:৫২
চুরির অভিযোগে রিকশাচালককে হত্যার অভিযোগ চুরির অভিযোগে রিকশাচালককে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জে ব্যাটারিচালিত রিকশা চুরির অভিযোগে আলামীন শেখ নামে এক রিকশা চালককে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডা. এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারিচালিত রিকশা ভাড়ায় চালাতেন আল আমিন শেখ। দুই দিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিকশা চুরি হলে আল আমিন (৩০) চুরি করেছেন বলে সন্দেহ করা হয়।

পরে বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এ সময় আল আমিনের মাকে গ্রামের বাড়ি থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান। পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভেতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছেন।

রিকশাচালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।


নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ