ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ১০:৫৬:৫০
ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প ইরান যুদ্ধে উভয় সংকটে ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক:
ইরান যুদ্ধের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে যেসব সামরিক বিকল্প রয়েছে, তার সবগুলোই ‘ভয়াবহ’।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আলজেরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত হেনরি এনশার এ মন্তব্য করেছেন।

হেনরি এনশার বলেন, ‘ট্রাম্প যদি ইরানের ওপর ছোটখাটো কোনো হামলা চালান, তবে তিনি সমালোচনার মুখে পড়বেন এবং ইরানি শাসনের ওপর এর কোনো প্রভাবও পড়বে না। আর যদি তিনি খুব বড় ধরনের হামলা চালান, তবে মার্কিন সেনাদের হতাহতের ঝুঁকি যেমন অনেক বেড়ে যাবে, তেমনি সেই হামলা সফল নাও হতে পারে।’

তিনি আরো বলেন,‘তাই ট্রাম্পের সামনের সামরিক বিকল্পগুলো খুবই খারাপ বা প্রতিকূল।’

এনশার আরো উল্লেখ করেন, ‘ট্রাম্প সম্ভবত মনে মনে আশা করছেন উপসাগরীয় দেশগুলোই যেন তাকে ইরানের ওপর পুনরায় হামলা চালানো থেকে বিরত থাকার অনুরোধ করে; কারণ তিনি (ট্রাম্প) নিজেও আসলে সেটাই করতে চাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ