ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক কন্যা মানহা দ্বীনি শিক্ষায় সাফল্য

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৯ ০০:২৭:৩১
সাংবাদিক কন্যা মানহা   দ্বীনি শিক্ষায় সাফল্য সাংবাদিক কন্যা মানহা দ্বীনি শিক্ষায় সাফল্য
। হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ‍্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধিঃ সোমবার ১৮ মে ২০২৬ইংরেজী মানহা হক-এর নাজেরা শিক্ষা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে চাকমার কাটা হিফযখানায় আমপারা শিক্ষার্থীদের নিয়ে পরীক্ষার আয়োজন করে হিফয খানা পরিচালনা কমিটি।। এসময় উপস্থিত ছিলেন সন্মানিত পরিচালক মোহাম্মদ আরিফ, হাফেজ আবদুল মাবুদ, হাফেজ আবুতাহের মিছবাহ,, বিভিন্ন হাফেজ গণ। পরে দোয়া, মিলাদ ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে হাফেজ খানার শিক্ষার্থী, পরিবার-পরিজন, শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। মানহা হক বিশিষ্ট সাংবাদিক হামিদুল হক মার্সাল-এর কন্যা। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও কোরআনের আলোয় আলোকিত জীবন গড়ে তুলতে পরিবারের উদ্যোগে তার নাজেরা শিক্ষার শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাকমার কাটা হিফযখানার পরিচালক মোহাম্মদ আরিফ। এ সময় বক্তব্য রাখেন সম্মানিত পরিচালক মোহাম্মদ আরিফ, শিক্ষক হাফেজ আবদুল মাবুদ ও হাফেজ আবুতাহের মিছবাহ। বক্তারা বলেন, “আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা একটি শিশুর নৈতিক, মানবিক ও আদর্শিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পরিবার ও সমাজের সবাইকে আরও সচেতন হতে হবে।” তারা আরও বলেন, “শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গড়ে তুলতে কোরআন শিক্ষার কোনো বিকল্প নেই। পরিবার থেকেই এ শিক্ষার ভিত্তি তৈরি হয়।” এ সময় তারা মানহা হকের সুন্দর ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দ্বীনি শিক্ষায় সফলতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।মানহা হকের পরিবার হিফয খানা পরিচালনা কমিটি ও হাফেজ দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ