ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১২:৪৬:৩০
গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত গাজার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত
নিজস্ব প্রতিনিধিঃ
গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনী নতুন করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা।


স্থানীয় সূত্রের বরাতে সংস্থাটি জানায়, খান ইউনিসের পূর্ব ও দক্ষিণাঞ্চলে গোলাবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী। শহরের পূর্ব ও দক্ষিণে অবস্থান নেওয়া সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণও করা হয়।


এদিকে আল-বুরেইজ শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলেও ভারী গোলাবর্ষণ চালানো হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


গাজা সিটিতেও সমুদ্র উপকূল লক্ষ্য করে ইসরাইলি যুদ্ধজাহাজ থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।


তবে এখন পর্যন্ত এসব হামলায় হতাহত হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ