ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সলঙ্গায় সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মন্টু কে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ২৩:৫২:৪৯
সলঙ্গায় সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মন্টু কে সংবর্ধনা প্রদান সলঙ্গায় সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মন্টু কে সংবর্ধনা প্রদান
 
আখতার হোসেন হিরন,
স্টাফ রিপোর্টার :
 
সিরাজগঞ্জের সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি'র পক্ষ থেকে প্যানেল চেয়ারম্যান মন্টু কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সলঙ্গা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেয়েছেন প্যানেল চেয়ারম্যান-১ ও ১নং ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম মন্টু। জেলা প্রশাসকের অফিস আদেশে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। জানা গেছে,ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে পূর্বের আদেশ বাতিল করে স্থানীয় সরকার আইন,২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আলোকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
 
দায়িত্ব পাওয়ার পর পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পাশাপাশি শুক্রবার সন্ধ্যায় “সলঙ্গা রিপোর্টার্স ইউনিটি”র সাধারণ সম্পাদক হওয়ায় সংগঠনের পক্ষ থেকেও তাকে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবর্ধনাসহ মিস্টি মুখ করা হয়। প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু বলেন,জনগণের ভোগান্তি কমিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন তিনি। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক কে এম আল আমিন,আনিছুর রহমান,আব্দুর রহিম, আখতার হোসেন হিরন,সুলতান মাহমুদ,হোসেন আলী, জি এম স্বপ্না সহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ