সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান অসুস্থ জিয়াউলের
সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান অসুস্থ জিয়াউলের
হেলাল উদ্দীন (মিঞাজী)নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)প্রতিনিধিঃ
বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিছামারা এলাকার ৪২ বছর বয়সী সিএনজি অটোরিকশা চালক জিয়াউল হকের শৈশবে পরিপাকতন্ত্রের ভিতরে লিভারের আশেপাশে একটি জটিল টিউমার ধরা পরে। বাবার জীবিত থাকা কালীন সময়ে কাটাছেঁড়ার ভয়ে অপারেশন করাতে পারেননি তখন। নিজের অজান্তে ধীরে ধীরে টিউমারটি বড় হতে থাকে। কিছুদিন আগে পেটের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে থাকা ৩০০ টাকা নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন। চরম অর্থকষ্টে থাকা জিয়াবুল আত্মীয়-স্বজনদের কাছ থেকে ধারদেনা করে পরীক্ষা নিরীক্ষা করলে ডাক্তার জানান, তার টিউমারে আলসার ধরা পড়েছে। দ্রুত সার্জারী করা না হলে মরণব্যাধি ক্যান্সারের রূপ নিতে পারে।
সিএনজি অটো রিক্সার ড্রাইভার জিয়াউল দিনে এনে দিনে খেতেন। একদিকে এক কন্যা সন্তান ও তিন ছেলে সন্তানসহ স্ত্রী পরিজনের আহার ও পড়ালেখার ব্যয় ভার অন্যদিকে নিজের চিকিৎসার বিরাট খরচ এবং সাথে যুক্ত হয়েছে ঋণের একটি বড় বোঝা। সব মিলিয়ে জিয়াবুল যেন নির্বিকার! এমন পরিস্থিতিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জিয়াউল বেঁচে থাকার আকুতি জানিয়ে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। জিয়াউলের নিকট সাহায্য পাঠাতে তার পরিবারের পারসোনাল বিকাশ নম্বর 01823968680 এ কিংবা সরাসরি যোগাযোগ করা যাবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স