ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৪, জেলেনস্কির কঠোর হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১০:৪৫:২৫
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৪, জেলেনস্কির কঠোর হুঁশিয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৪, জেলেনস্কির কঠোর হুঁশিয়ারি
নিজস্ব প্রতিবেদক
ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। হামলায় কিয়েভের একটি আবাসিক ভবন ধসে পড়ে। এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি।


শুক্রবার জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়ার হামলার জবাব না দিয়ে ছেড়ে দেওয়া হবে না। তিনি জানান, জ্যেষ্ঠ সামরিক, নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে দূরপাল্লার হামলা নিয়ে আলোচনা করেছেন।


জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনজুড়ে ২০টির বেশি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার প্রস্তুতি নিচ্ছে। এসব লক্ষ্যের মধ্যে সরকারি বাসভবনের পাশাপাশি সরকারি ভবন ও সামরিক কমান্ড পোস্টও রয়েছে।

রাশিয়ার হামলার জবাবে শুক্রবার ইউক্রেনও পাল্টা আক্রমণ শুরু করেছে। দেশটি রাশিয়ার বিভিন্ন অঞ্চলে জ্বালানি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ