ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​খুকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে আবরার ও রুম্মান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ১৬:১২:১৩
​খুকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে আবরার ও রুম্মান ​খুকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের নেতৃত্বে আবরার ও রুম্মান


মোঃ রাজিবুল হোসেন তানিম , ক্যাম্পাস প্রতিনিধি - খুকৃবি


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) ল্যাঙ্গুয়েজ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আবরার বিন মেসবাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন খালেকুজ্জামান রুম্মান।
শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্য নিয়েই নতুন এই নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। নবগঠিত কমিটির মাধ্যমে ক্লাবটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
নবনিযুক্ত সভাপতি আবরার বিন মেসবাহ বর্তমানে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমে তার সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। অন্যদিকে, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রুম্মান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সৃজনশীল ও সাংগঠনিক কার্যক্রমে পরিচিত মুখ হিসেবে সমাদৃত।


নতুন কমিটিকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস। তাদের মতে, আবরার ও রুম্মানের নেতৃত্বে ল্যাঙ্গুয়েজ ক্লাব ক্যাম্পাসে ভাষা চর্চা ও দক্ষতা উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে। বিশেষ করে সেমিনার, ওয়ার্কশপ, পাবলিক স্পিকিং সেশন এবং বিভিন্ন ভাষাভিত্তিক প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজিসহ অন্যান্য ভাষায় পারদর্শী করে তোলার উদ্যোগ আরও বেগবান হবে বলে মনে করছেন তারা।

দায়িত্ব গ্রহণের পর প্রতিক্রিয়ায় সভাপতি আবরার বিন মেসবাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি এবং সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তাদের আত্মবিশ্বাসী করে তুলতে ল্যাঙ্গুয়েজ ক্লাব নিরলসভাবে কাজ করবে। এই দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

নতুন এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তাদের অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি ক্লাবের সদস্যরাও আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্বের হাত ধরে ল্যাঙ্গুয়েজ ক্লাব আরও কার্যকর ও প্রাণবন্ত হয়ে উঠবে এবং ক্যাম্পাসে সৃজনশীল শিক্ষার পরিবেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ