ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে লেবাননের ৭ লাখ ৭০ হাজার শিশু: ইউনিসেফ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৪:২০:২৭
মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে লেবাননের ৭ লাখ ৭০ হাজার শিশু: ইউনিসেফ মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে লেবাননের ৭ লাখ ৭০ হাজার শিশু: ইউনিসেফ
নিজস্ব প্রতিবেদক
দেশে চলমান সংঘাত এবং ব্যাপক বাস্তুচ্যুতির কারণে লেবাননের কয়েক লাখ শিশু দীর্ঘস্থায়ী মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

বিবৃতিতে বলা হয়, সাত লাখ ৭০ হাজারেরও বেশি শিশু ‘সহিংসতা, ক্ষয়ক্ষতি এবং বাস্তুচ্যুতির শিকার হয়ে তীব্র মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে।

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক এদুয়ার বেইগবেদের বলেন, ‘জরুরি সহায়তা ছাড়া তাদেরকে এই মনস্তাত্ত্বিক ক্ষত বছরের পর বছর ধরে বয়ে বেড়াতে হতে পারে। যা কেবল তাদের সুস্থতাকেই নয়, তাদের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎকেও প্রভাবিত করবে।’

বেইগবেদের আরো বলেন, ‘শিশুদের যখন শ্রেণিকক্ষে ফেরা, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করার কথা, তখন তাদের হত্যা ও আহত করা হচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ