ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৪:১৭:২০
শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক শিবচরে কুকুরের কামড়ে আহত ১৪, তিন শিশু আশঙ্কাজনক
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচর উপজেলায় কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিন শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উৎরাইল ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ পথচারীদের ওপর আক্রমণ শুরু করে। এ সময় নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছে— কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান (২), বাদলের ছেলে মুরসালিন (৫) এবং রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫)। গুরুতর আহত তিন শিশুকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা লিয়াকত বেপারী বলেন, এলাকার রাস্তাঘাটে দলবদ্ধভাবে কুকুর ঘুরে বেড়ায়। শিশুদের স্কুলে যাওয়া কিংবা মসজিদে আরবি পড়তে যেতেও ভয় লাগে। বুধবার সকালে একটি কুকুর প্রথমে এক শিশুকে কামড় দেয়। পরে আরও কয়েকজনের ওপর হামলা চালায়। আমার ভাতিজির মুখের মাংস পর্যন্ত তুলে নিয়েছে।

তিনি আরও জানান, প্রায় আধা ঘণ্টার মধ্যে কুকুরটি ১০ থেকে ১৪ জনকে কামড়ায়। পরে আহতদের নিয়ে দ্রুত হাসপাতালে যাওয়া হয়।

স্থানীয়রা জানান, ঘটনার পর বৃহস্পতিবার এলাকায় মাইকিং করে সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে শিশুদের একা বাইরে বের না হওয়ার জন্য অভিভাবকদের সচেতন করা হচ্ছে।

এ বিষয়ে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কি না তা খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ