ঢাকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৩:৩৮:১১
পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত পাকিস্তানে ভারতীয় মদতপুষ্ট ৭ সন্ত্রাসী নিহত
নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানের বেলুচিস্তানের বারখান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতীয় মদতপুষ্ট সাত সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় গোলাগুলিতে নিহত হয়েছেন পাঁচ সেনাসদস্য।

 
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত সমর্থিত ফিতনা আল-হিন্দুস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে বুধবার সকালে বারখানের নোশাম এলাকায় তল্লাশি অভিযান শুরু করে।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি দলের অবস্থান শনাক্ত করে এবং উভয় পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

এই সংঘর্ষে সাত সন্ত্রাসী নিহত হয় বলে জানায় সামরিক বাহিনী। এ ছাড়া নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ